Haziganj Model Govt. College

01715354992 / 0171252852

হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের ইতিহাস।

                                  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

।                             মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

                                                   বাংলাদেশ, ঢাকা

                                                                               পরিদর্শন প্রতিবেদন 

প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা       :হাজীগঞ্জ মদেল কলেজ, ডাকঘর- হাজীগঞ্জ, উপজেলা- হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর। 

প্রতিষ্ঠাকাল                              : ৩১ জানুয়ারি, ১৯৮৭ খ্রিষ্টাব্দ।

প্রতিষ্ঠানের ই-মেইল ঠিকানা    : hmc1987@Yahoo.com

প্রতিষ্ঠানের ওয়েবসাইট           :  www.hmgovcollege.com

প্রতিষ্ঠানের ফোন ও মোবাইল  : ০১৭১৩১০২৮৪৯ ( অধ্যক্ষ): ০১৭২০৯২০৬৭০

প্রতিষ্ঠানের কোড সমূহ           : কুমিল্লা শিক্ষাবোর্ড: ৭৩৭৬, কারিগরি শিক্ষাবোর্ড:  ৬৬০২৩, জাতীয় বিশ্ববিদ্যালয়: ৩৯২২, উপবৃত্তি: উচ্চমাধ্যমিক- ২৫৮৪৯১৫, ডিগ্রি : ২৫৮৪৯২৪, এমপিও: ০৭০৪০৫৩১০১, কারিগরি: B০৭০৪০৯৩১০১, ইআইআইএন: ১০৩৭৫৮

পরিদর্শনের উদ্দেশ্য                : জাতীয়করণ/সরকারিকরণ সম্ভাব্যতা যাচাই।

পরিদর্শনের তারিখ                   : ২৮/০৯/২০১৬ খ্রিস্টাব্দ।

সূত্র                                         : 1/মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় পত্র নং: ০৩.০০১.০০০.০০.০০.০১.২০১৬-৩২ তারিখ: ২৮/০৬২০১৬ খ্রিস্টাব্দ।

2/ প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্মারক নং: ০৩.০০১.০০০.০০.০০.০১.২০১৬-৬৩, তারিখ: ১৭ আগস্ট ২০১৬ খ্রিষ্টাব্দ।

৩/ শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং: ৩৭.০০.০০০০.০৭০.০৪৪.২০১৬-৭২৩, তারিখ : ৩০/০৬/২০১৬ খ্রিস্টাব্দ।

৪/ শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং: ৩৭.০০.০০০০.০৭০.০২.০৪৪.২০১৬-৭৭৭, তারিখ: ১৮/০৮/২০১৬ খ্রি.

৫/ মাউশির স্মারক নং : ৭এ/০৯সি-২/২০১৩/৫৬৩৯(ক)/৫, তারিখ: ৩০/০৬/২০১৬ খ্রি.

৬/মাউশির স্মারক নং: ৩৭.০২.০০০০.১০৩.৪৩.০৫০.২০১৬.-৭০৫০, তারিখ: ২১/০৯/২০১৬ খ্রি.

৭/মাউশি কুমিল্লা অঞ্চল স্মারক নং: ৭৬৮৮/৭, তারিখ: ২৮/০৯/২০১৬ খ্রি.

 

পরিদর্শনকারী  কর্মকর্তাগনের নাম ও পদবী: ক. প্রফেসর হারান   চন্দ্র দেবনাথ, পরিচালক ,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, কুমিল্লা অঞ্চল কুমিল্লা ।

খ. মো: শাহ আলম , উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, কুমিল্লা অঞ্চল ,কুমিল্লা ।

গ. মো: আবুল খায়ের মুন্সি, সহকারী পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, কুমিল্লা অঞ্চল ,কুমিল্লা।

১/ প্রতিষ্ঠা ও নামকরণ : হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ এর ঐতিহ্য ধন্য পূণ্য ভূমি হাজীগঞ্জ। গৌরবোজ্জল এ হাজীগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ ,সমাজ সেবক, মুক্তিযোদ্ধা বিএম কলিমুল্লাহ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মহরম আবদুর রব মিয়া এমপি( প্রাক্তন) , বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক, আব্দুল মতিন এমপি(প্রাক্তন), সোলেয়মান মজুমদার ,আশরাফুজ্জামান সহ বিদ্যুৎসাহী শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সম্মিলিত প্রচেষ্টায় হাজীগঞ্জ উপজেলা এবং পৌরসভার প্রাণকেন্দ্রে ১৯৮৬ সনের শেষের দিকে মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়। ৩১ জানুয়ারি ১৯৮৭ সনে মহিলা কলেজ হিসেবে উক্ত কলেজের ভিত্তি স্থাপন হয়। ১৯৯৭-১৯৮৮ শিক্ষাবর্ষ থেকে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য শাখা নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করে। সময়ের প্রেক্ষাপটে ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষ থেকে সহশিক্ষা কার্যক্রম চালুর মাধ্যমে" হাজীগঞ্জ মডেল কলেজ" নামকরণ করা হয়।

প্রতিষ্ঠাকালীন সময় থেকে উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষাবোর্ডের ধারাবাহিক ফলাফলে ১৯৯৭,১৯৯৮,১৯৯৯ এবং ২০০২ সালে মোট চার বার মেধাতালিকায় প্রথম স্থান অর্জন সহ বরাবর টপ টেনে অবস্থান করেছে। কলেজটিতে সহপাঠক্রমিক শিক্ষা কার্যক্রম এবং ক্রীড়া উপজেলা, জেলা , বিভাগেও স্থান অর্জন করে। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ২০০৪ শানে জাতীয় পুরস্কার লাভ করে। উক্ত কলেজটি কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক এর পাশাপাশি ২০০০ সনে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিএম শাখা চালু হয়।২০০৫-২০০৬ শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পাস কোর্সের বিএ, বিএসএস ,বিএসসি , বিবিএস,২০১০-২০১১ শিক্ষাবর্ষ হতে বি.এস.এস (সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা), বি.বি.এ (হিসাববিজ্ঞান ,ব্যবস্থাপনা ,মার্কেটিং), বি.এস.সি-(গণিত) বিষয়ে সম্মান কোর্স চালু হয়।২০১১-১২ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সমাজকর্ম, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স কোর্স চালু হয়।

মহিলা কলেজ হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ কালীন সময়কার সাংগঠনিক কার্যক্রম থেকে বর্তমান পর্যন্ত, কলেজটিকে উত্তরোত্তর সমৃদ্ধি ও মর্যাদার আসনে আসীন করে জাতীয়করণের সোপানে অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডঃ মোহাম্মদ আলমগীর কবির পাটোয়ারী অনন্য ভূমিকা পালন করেন ।তার পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা প্রতিষ্ঠানটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে আজ প্রতিষ্ঠিত। আমরা গৌরবান্বিত যে মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার ,সাবেক সকল স্বরাষ্ট্রমন্ত্রী , মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি মহোদয়- দক্ষ মানব সম্পদ উন্নয়নের মডেল হিসেবে, হাজীগঞ্জ মডেল কলেজকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন। সকলের সর্বাত্মক প্রচেষ্টা কলেজ প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি মডেল হিসেবে নামকরণের সার্থকতায় হাজিগঞ্জ বাসি ধন্য।

 

 

College Campus

  • Hajigonj Model Govt CollegeSince: 1987 || EIIN: 103758

স্থান: মকিমাবাদ
ডাকঘর: হাজীগঞ্জ
উপজেলা: হাজীগঞ্জ
জেলা: চাঁদপুর

01715354992 / 0171252852

hmgc1987@gmail.com

hmc1987@yahoo.com